করোনার সাথে বাঁদরের বাঁদরামি! - The News Lion

করোনার সাথে বাঁদরের বাঁদরামি!



   করোনা ভাইরাস নামক জুজুর ভয়ে যখন দেশের ৮ থেকে ৮০ কম্পমান সেই সময়েই ঝপাং করে লাফিয়ে পড়ে হাসপাতালের ল্যাব থেকে করোনা সন্দেহে পরীক্ষায় পাঠানো রক্তের নমুনা ছিনিয়ে নিয়ে পগার পার একটি বাঁদর।





উত্তরপ্রদেশের মেরঠে অন্যতম বৃহত্তম সরকারি হাসপাতালের এই উদ্ভট ঘটনায় লোকজনের চোখ কপালে ওঠার জোগাড়। জানা গেছে, ওই  হাসপাতালের ল্যাবে হঠাৎই উৎপাত শুরু করে একটি বাঁদর। এরপর সেখানকার ল্যাব টেকনিশিয়ানের উপর হামলা করে সেখান থেকে ৩ করোনা আক্রান্ত রোগীর রক্তের নমুনা রাখা শিশি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সে।




চুরি করে নিয়ে যায় সার্জিক্যাল গ্লাভসও। এই ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বাঁদরটি মেরঠ হাসপাতাল চত্বরে একটি গাছের উপরে বসে চুরি করা সার্জিক্যাল গ্লাভস গুলো চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে। তবে তিন দিন আগের এই  ঘটনাটি ফাঁস হয় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর।




 ওই হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসার জন্য নোডাল কেন্দ্র এবং একটি পরীক্ষার ল্যাবও রয়েছে।  ঘটনা জানাজানি হওয়ার পরে উত্তরপ্রদেশের হাসপাতালে বাঁদরের দৌরাত্ম্যের কথা স্বীকার করে নেয় কর্তৃপক্ষও, তবে চুরি করা নমুনার মধ্যে কোনও করোনা রোগীর লালারস ছিলো না বলেই জানিয়েছে হাসপাতালের ল্যাবের কর্মীরা।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.