সুজিতের পাশাপাশি করোনা আক্রান্ত তাঁর স্ত্রী এবং দুই পরিচারক - The News Lion

সুজিতের পাশাপাশি করোনা আক্রান্ত তাঁর স্ত্রী এবং দুই পরিচারক




শুক্রবার রাতে খবর আসে করোনা আক্রান্ত সুজিত বসু। জানা যাচ্ছে, তিনি শুধু একা নন, করোনা সংক্রমিত তাঁর স্ত্রীও। আক্রান্ত হয়েছেন দুই পরিচারকও। তবে মন্ত্রী সুজিত বসুর শারীরিক অবস্থা স্থিতিশীল। বাকিদের অবস্থাও চিন্তার কিছু নেই।  মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, চিকিত্‍সকের পরামর্শে হোম কোয়ারেন্টিনে আছি। চিকিত্‍সক ওষুধ দিয়েছে সেগুলোই খাচ্ছি। ৩০ জনকে পরীক্ষা করানো হবে।




১৫ জনের পরীক্ষা হয়ে গিয়েছে। এখন বাড়িতে বসে থাকতে হচ্ছে। মুখ্যমন্ত্রী ফোন করে খোঁজ নিয়েছেন। সবার আশীর্বাদে সুস্থ হয়ে আবার কাজে ফিরব। তাঁর বাড়ির পরিচারিকা করোনা আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে।  পরিচারিকার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর মন্ত্রীর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। আর তাতেই তাঁর শরীরে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, দমকলমন্ত্রী সুজিত বসু, তাঁর স্ত্রী এবং বাড়ির আরও পরিচারকের রিপোর্ট পজিটিভ আসে।





 তবে স্বস্তির খবর মন্ত্রীর দুই সন্তানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।  সুজিতবাবুই রাজ্যের প্রথম কোনও মন্ত্রী যাঁর শরীরে কোভিডে সংক্রমণ ধরা পড়েছে। তবে ইতিবাচক যে তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। তাই বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।        

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.