করোনা সংকট থেকে টাকা পয়সার ব্যাপারে এই ৫ টি শিক্ষা নেওয়া যেতে পারে - The News Lion

করোনা সংকট থেকে টাকা পয়সার ব্যাপারে এই ৫ টি শিক্ষা নেওয়া যেতে পারে





করোনার জেরে আগামী মাসগুলোতেও যে অবস্থার বিরাট কোনও পরিবর্তন ঘটবে এমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। করোনা সংকট অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে, শেয়ার বাজার নীচের দিকে। একাধিক সংস্থা কর্মচারীদের বেতন কমাতে বাধ্য হয়েছে, অনেক কোম্পানি আবার কর্মচারীদের ছাঁটাই করেছে।




কিন্তু প্রতিটি প্রতিকূলতাও আসলে একটি সুযোগ। করোনভাইরাস সংকটও আলাদা নয়। এটি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ আর্থিক শিক্ষা দেয়।

করোনাভাইরাস সংকট থেকে এই ৫ টি শিক্ষা নেওয়া যেতে পারে



জরুরী ফান্ড তৈরি করুন

সঞ্চয়ের দিকে অনেকের একরকম অনীহা থাকে। সকলে উপার্জন করে আবার তা বিনিয়োগ করে অথবা খরচ করে ফেলেন। বর্তমান পরস্থিতিতে সকলেই জরুরী ফান্ড-এর গুরুত্ব বুঝতে পারছি। এই সেভিংস সংকটকালীন সময়ে ইএমআই দিতেও সাহায্য করে। আপনার আপনার অ্যাকাউন্টে কমপক্ষে ছয় মাসের বেতন জরুরী ফান্ড হিসেবে রাখা উচিৎ।

বিনিয়োগের আগে লক্ষ্য স্থির করুন

বিনিয়োগকারীরা অনেকেই আছেন, বিনিয়োগের লক্ষ্য স্থির না করেই বিনিয়োগ করেন। কিন্তু প্রকৃতপক্ষে উচিৎ, বিনিয়োগের আগে লক্ষ্য স্থির রাখা।



স্বল্প-মেয়াদী লক্ষ্যগুলির জন্য ইক্যুইটিতে বিনিয়োগ করবেন না


ইক্যুইটিউটে বিনিয়োগ করতে হলে কমপক্ষে ৬ বছরের বেশি লক্ষ্যে বিনিয়োগ করা উচিৎ।


আয়ের বিকল্প উত্স তৈরি করুন

একটি চাকরি পেয়েই আমরা সাধারণত কিছুটা নিশ্চিন্ত হয়ে যাই। নতুন চেষ্টার উদ্যম হারিয়ে ফেলি। এই ধরনের সংকট আসলে আমাদের শেখায় বিকল্প আয়ের উৎস তৈরি করতে, যা সংকটের সময় কাজে লাগবে।



হেলথ ইন্সোরেন্স করিয়ে রাখুন

অনেকে আছেন যাদের নিজস্ব কোনও হেলথ ইন্সরেন্স করানো নেই। নিয়োগকারী কোম্পানি দ্বারা করানো বিমার ওপরেই নির্ভর করেন, কিন্তু এও সিদ্ধান্ত ঠিক না। COVID-19 আমাদের সঠিক স্বাস্থ্য বীমা কেনার গুরুত্ব শিখিয়েছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.