‘ঘুম পাড়ানি মাসি পিসি’ গেয়ে ছোট্ট মেয়েকে ঘুম পাড়ালেন কালকি - The News Lion

‘ঘুম পাড়ানি মাসি পিসি’ গেয়ে ছোট্ট মেয়েকে ঘুম পাড়ালেন কালকি




‘ঘুম পাড়ানি মাসি পিসি’ গেয়ে ছোট্ট মেয়েকে ঘুম পাড়াচ্ছেন অভিনেত্রী কালকি কেকলান। মাতৃদিবসে এমনই একটি ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। অবাক হচ্ছেন?কালকি কেকলান কী ভাবে বাংলা গান গাইছেন!  কালকি নিজেই আজ একটি ভিডিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। কয়েক মাস আগেই মা হয়েছেন কালকি। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী তাঁর একরত্তি মেয়েকে ঘুম পাড়াচ্ছেন গান গেয়ে।




 আর সেই গানটি হল বাঙালিদের অতিপরিচিতি ঘুমপাড়ানি গান- ঘুমপাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো। উকুলেলে বাজিয়ে কালকি গান গাইছেন আর মাঝে মাঝেই খিলখিল করে হেসে উঠছে সেই খুদে। এই মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  কালকি নিজের পোস্টেই জানিয়েছেন, তাঁকে এই গান শিখিয়েছেন এক বাঙালি বন্ধু।




আর অভিনেত্রীও তা মন দিয়ে শিখে নির্ভুল বাংলায় গেয়েছেন। এর আগেও কালকির বেশ কয়েকটি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন। বিভিন্ন ভাষায় ঘুমপাড়ানি গান গেয়ে মেয়েকে ঘুম পাড়ান কালকি। আর সেই ভিডিওগুলিতে মুগ্ধ নেটিজেনরা।      প্রসঙ্গত, এবছর ৭ ফেব্রুয়ারি সন্তানের জন্ম দেন কালকি। তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে পিয়ানো বাদক গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে রয়েছেন কল্কি।





কিন্তু বিয়ে নিয়ে এখনও কেউই সে ভাবে ভাবেননি। আর সে জন্যই নেটিজেনের আক্রমণের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে।  সংবামাধ্যমের কাছে সাক্ষাৎকারে কল্কি নিজেই জানান, মা হওয়ার খবর প্রকাশ্যে আনতেই তিনি একাধিকবার ট্রোলিং-এর শিকার হয়েছেন। কেউ তাঁর স্বামীর প্রসঙ্গ তুলে ট্রোল করেন, কেউ আবার ঠিক করে দেন অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁকে কী পোশাক পরতে হবে তাঁকে। কিন্তু কল্কি এই ধরনের ট্রোলিংকে পাত্তা দেননি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.