ভুল করে নিজেদের যুদ্ধজাহাজেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৯
নৌবাহিনীর মহড়ার সময় ভুল করে নিজেদের যুদ্ধজাহাজেই মিসাইল ফেলল ইরান। ফ্রেন্ডলি ফায়ারে নিহত ১৯ জন সেনা। হরমুজ প্রণালিতে ঘটেছে। নৌবাহিনীর মহড়ার সময় ডেস্ট্রয়ার থেকে ভুল করে ছোঁড়া মিসাইলের আঘাতে দেশটির একটি জাহাজ ডুবে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
হরমুজের জামারান এলাকা থেকে ইরানের নিজস্ব প্রযুক্তিতে বানানো একটি সি-৮০২ নূর ক্ষেপণাস্ত্র দেশটির মালবাহী জাহাজ কনারাকে গিয়ে আঘাত হানে। শত্রু জাহাজ মনে করে ভুল বুঝে এতে হামলা চালানো হয়। ইরানের সামরিক এলিট ফোর্স আইআরজিসি জানিয়েছে, এটি মনুষ্যসৃষ্ট ভুলের কারণে হয়েছে, যান্ত্রিক ত্রুটি ছিল না।
হামলার সময় কনারাক নামে ওই জাহাজটিতে কমপক্ষে ৩০ থেকে ৪০ জন ক্রু ছিলেন। পারস্য উপসাগরে ইরান-মার্কিন উত্তেজনা কেন্দ্র করে হরমুজে নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করছে ইরান। একই সঙ্গে বাড়িয়েছে সামরিক মহড়াও। রোববার এই মহড়া থেকেই ভুলবশত হামলা হয় নিজেদের জাহাজে।
Post a Comment