সচিনের ২৫তম বিবাহবার্ষিকী্তে বিনোদ কাম্বলির শুভেচ্ছা - The News Lion

সচিনের ২৫তম বিবাহবার্ষিকী্তে বিনোদ কাম্বলির শুভেচ্ছা




সেতু নিউজঃ    ক্রিকেটার তেন্ডুলকরের ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন৷ তাঁদের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ছিলেন সচিনের বাল্য বন্ধু বিনোদ কাম্বলি৷ যিনি এই দম্পতির জন্য একটি গানের ম্যাস-আপ করেছেন।  উৎসাহী ভক্ত থেকে এবং বিখ্যাত সেলিব্রিটিদের কাছে শুভেচ্ছা পেয়েছেন সচিন।





তেমনই কাম্বলিও এই দম্পতির প্রতি তাঁর শুভেচ্ছা জানিয়েছেন গানের মাধ্যমে৷ কাম্বলি দু’জনের জন্য ক্লাসিক গানের একটি ম্যাস-আপ গেয়ে সেই ভিডিওটি তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন৷  ক্যাপশনে কাম্বলি লেখেন, ‘মিঃ ও মিসেস তেন্ডুলকরকে বিবাহের বার্ষিকীর শুভেচ্ছা!






 এর জন্য গানের একটি ম্যাস-আপ উৎসর্গ করলাম৷  আপনাদের পার্টনারশিপের অপরাজিত ২৫ বছর!’ এর উত্তর দেন সচিনও৷ তিনি লেখেন, ‘কাম্বল্যা সুন্দর কামনার জন্য ধন্যবাদ। অঞ্জলি এবং আমি আপনার মেডলি পুরোপুরি উপভোগ করেছি৷’ 






২৫তম বিবাহবার্ষিকীতে বাড়িতে বসেই নিজে হাতে ম্যাঙ্গো কুলফি বানিয়ে ফেললেন সচিন। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীদের সঙ্গে সেই ভিডিও  শেয়ার করেন। ম্যাঙ্গো কুলফি বানানোর ভিডিও বানাতে গিয়ে ব্যাটিং গ্রেট বলেন, ‘আমাদের বিবাহ-বার্ষিকীর জন্য সারপ্রাইজ এটা। পরিবারের সকলকে চমকে দিতে আমাদের ২৫তম বিবাহবার্ষিকীতে তৈরি করে ফেললাম এই ম্যাঙ্গো কুলফি।’  ম্যাঙ্গো কুলফি বানানোর পদ্ধতিও মাস্টার-ব্লাস্টার বাতলে দেন তাঁর স্বল্প সময়ের ভিডিওতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.