রাস্তায় নেমে রাস্তা পরিষ্কার করলেন অভিনেতা নীল ভট্টাচার্য - The News Lion

রাস্তায় নেমে রাস্তা পরিষ্কার করলেন অভিনেতা নীল ভট্টাচার্য




সেতু নিউজঃ     সুপার সাইক্লোন আমফানের ধাক্কায় একেবারে তছনছ হয়ে গিয়েছে সব কিছু। বহু দিনের পুরনো বিরাট বিরাট গাছ পড়ে গিয়েছে। এখনও রাস্তায় পড়ে রয়েছে সে সমস্ত গাছের ধ্বংসাবশেষ।  লকডাউনে লোকবলও কম থাকায় এখনও পড়ে রয়েছে বেশ কিছু গাছ।  যার ফলে এখনও অনেক এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ কর্মীরা সেই বিরাট ধ্বংসস্তূপের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা করে চলেছেন।




কিন্তু দুর্যোগ এতটাই ভয়াল ছিল যে তার ধ্বংসস্তূপ সরিয়ে ফেলতে সময় লাগছে। এই অবস্থায় রাস্তায় নেমে কাজে হাত লাগালেন টেলি অভিনেতা নীল ভট্টাচার্য।  কৃষ্ণকলি ধারাবাহিকের অভিনেতা নীল বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পরিষ্কার করলেন। এই ধারাবাহিকে নিখিলের চরিত্রে অভিনয় করেন তিনি। করোনার জন্য বাড়িতেই সময় কাটছে তাঁর।আর তার মধ্যেই এমন ধ্বংসলীলা হয়ে গেল বাংলায়। তাই নীল বাড়ি থেকে বেরিয়ে পড়লেন ধ্বংসস্তূপ সরাতে।




কারণ তাঁর ওষুধের দোকানের সামনে পড়ে রয়েছে বিরাট গাছ। ওষুধের দোকানের সামনে গাছ পড়ে থাকায় স্বাভাবিক ভাবেই ক্রেতাদের অসুবিধা হচ্ছে। আর তাই এই অবস্থা দেখে নিজেই নেমে গাছ কাটলেন নীল। মুখে মাস্ক পরে সেই গাছ কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নীল। ক্যাপশনে তিনি লিখেছেন, আমার ওষুধের দোকানের সামনে গাছ পড়ে থাকায় সহকর্মীদের নিয়ে গাছ কেটে পরিষ্কার করার চেষ্টা করছিলাম সকাল থেকে। একটু চেষ্টা করা যাক। আমরা আশা রাখছি বাংলার মুখে আবার হাসি ফুটবে। চলুন পরস্পরকে সাহায্য করি এই সঙ্কটে।  ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়। কৃষ্ণকলি ধারাবাহিক দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়। শ্যামা ও নিখিলের জুটিও সকলের পছন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.