মাস্ক না পরলে ৬ মাসের কারাদণ্ড - The News Lion

মাস্ক না পরলে ৬ মাসের কারাদণ্ড




ঢাকা প্রতিনিধিঃ        করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক না পরে ঘরের বাইরে বের হলে বাংলাদেশে ছয় মাসের জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে ২০১৮ সালের এই আইন অনুযায়ী শনিবার সন্ধ্যায় জারি করা সংশোধিত বিধানে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, বাইরে চলাচলের সময় স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা নেয়া হবে।




শনিবার এক ঘোষণাপত্রে তিনি আরও বলেন, ইতোপূর্বে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ (২০১৮ সালের ৬১ নং আইন) এর ১১ (১) ধারার ক্ষমতাবলে স্বাস্থ্য অধিদপ্তরের ৬ মে ২০২০ তারিখের স্বাঃঅধিঃ/করোনা/২০২০-৫২ নং স্বারকে ঘোষণায় উল্লিখিত নির্দেশনাসমূহ নিম্নরূপভাবে পরিবর্তিত হবে। এছাড়া আদেশ অমান্য করার কারণে একই বক্তি আরও তিন মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানার মুখোমুখি হতে পারেন।

বিধির এই সংশোধনে বলা হয়,
বাইরে চলাচলের ক্ষেত্রে সবসময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অন্যথায় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ (২০১৮ সালের ৬১ নং আইন) এর ধারা ২৪ (১), (২) ও ধারা ২৫ (১) (ক, খ) এবং ধারা ২৫ (২) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলা প্রশাসন, যথাযথ কর্তৃপক্ষ সতর্কভাবে এটি বাস্তবায়ন করবেন;




চলাচলে নিষেধাজ্ঞাকালীন জনসাধারণ এবং সকল কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারীকৃত নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ব্যতীত (প্রয়োজনীয় ক্রয় বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ঔষধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনও ভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে সর্বাবস্থায় বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.