দুঃসংবাদ, ভেঙে পড়ল তাজমহলের একাংশ - The News Lion

দুঃসংবাদ, ভেঙে পড়ল তাজমহলের একাংশ




সেতু নিউজঃ      এবার দুঃসংবাদ এলো আগ্রা থেকে। আগ্রায়ও প্রবল ঝড়ের তাণ্ডব দেখা দিয়েছিল কিছুদিন আগে। সেখানে প্রতিঘণ্টায় ১২৪ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। যা রীতিমতো তছনছ করে দেয় এলাকা। যার জেরে বিশ্বের অষ্টম আশ্চর্যের অন্যতম তাজমহলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।






আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দাবি অনুযায়ী, ঝড়ের জেরে তাজমহলের কাঠের গেটের একাংশ ভেঙে পড়েছে। নষ্ট হয়েছে মার্বেল সিলিং। তাজমহলের যেদিকে যমুনা রয়েছে, সেদিকে অংশে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। লাল পাথরের একটি দেওয়াল সেখানে ভেঙে পড়ে।





শ্বেতপাথরের একটি ৬ ফুটের দেওয়ালেও প্রবল ঝড় আছড়ে পড়ায় তা ভেঙে নিচে পড়ে যায়। প্রবল ক্ষতি  হয় তাজে।  তাজ মহলের চত্বরের অন্যতম মাধুর্য সেখানের গাছ। মোঘল আমলের বহু ঘটনা এলাকার গাছের সঙ্গে জড়িত বলে জানা যায়। এদিকে,সে গাছ গুলির ১২ টি প্রায় উপড়ে গিয়েছে ঝড়ে। মোট ২০ লাখ টাকার মতো ক্ষয় ক্ষতি হয়ে গিয়েছে তাজমহলে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.