ক্রিকেটে ছক্কা নিয়ে বাকবিতণ্ডা, কিশোরের বাবার রহস্যজনক মৃত্যু - The News Lion

ক্রিকেটে ছক্কা নিয়ে বাকবিতণ্ডা, কিশোরের বাবার রহস্যজনক মৃত্যু




বৃহস্পতিবার বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে ক্রিকেট খেলায় ছক্কা হয়েছে কি হয়নি– এনিয়ে দুই কিশোরের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে একজনের বাবার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় খেলায় অংশ নেওয়া অপর এক কিশোর ও তার মাকে আটক করেছে পুলিশ।




এ বিষয়ে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মীরনগর গ্রামের শুক্কুর মিয়ার ছেলে ও তার ভাগনে সোহেল মিয়া বাড়ির সামনে ক্রিকেট খেলছিল। এ সময় একটি ছক্কা হয়েছে নাকি হয়নি– এনিয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। পরে এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাড়ির নারীরা।




এর মধ্যেও হঠাৎ করে শুক্কুর মিয়া অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কীভাবে শুক্কুর মিয়া মারা গেছেন তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় নিহতের বোন জুলেখা বেগম ও ভাগনে সোহেল মিয়াকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.