লকডাউনে বাড়িতেই বানিয়ে ফেলুন এগ তড়কা
উপকরণঃ
২০০ গ্রাম গোটা মুগ
২ টো ডিম
১ টা পেঁয়াজ কুচি
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১ টা টমেটো কুচি
১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ কসুরি মেথি
স্বাদ অনুযায়ী নুন ও চিনি
প্রয়োজন অনুযায়ী তেল
প্রনালিঃ
ভাল ধুয়ে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন
ডিম ঝুরি করে ভাজুন এবং তুলে রাখুন
প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ভাজুন
নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন
সেদ্ধ করা ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিন
ডিমের ঝুরি ও কসুরি মেথি গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন
Post a Comment