বৃষ্টি মুখর দুপুর বেলায় সহজেই তৈরি করে নিন লেবু পাতার মুগ মুসুর ডালের খিঁচুড়ি
উপকরনঃ
বাসমতী চাল ১ কাপ
মুগ-মুসুর ডাল ১ কাপ
ঘি/ বাটার ৩ টেবিল চামচ
পাঁচ ফোড়ন ১ চা চামচ
আদা-রসুন বাটা ১+ ১/২ টেবিল চামচ
থেঁতো করা রসুন ২/৩ টি
লেবু পাতা ৩ টি
গরম মসলা গুঁড়ো ১ টেবিল চামচ
বাদাম ১/২ কাপ
লবণ স্বাদ মত
প্রনালীঃ
চাল এবং ডাল ভালো ভাবে ধুয়ে ১/২ ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর প্যানে ঘি দিয়ে গরম করে এতে পেঁয়াজ, রসুন, পাঁচ ফোড়ন দিয়ে দিন। পেঁয়াজ বাদামী রং হলে এটে লেবু পাতা দিন। এবার ভিজিয়ে রাখা চাল ও ডাল দিয়ে ভেজে নিন।
৩ কাপ জল দিন (যে কাপে চাল-ডাল মাপা হয়েছে) এবং সাথে আদা রসুন বাটা, গরম মসলা , লবণ দিয়ে ঢেকে দিন। খিঁচুড়ি হয়ে আসার আগে বাদাম ছড়িয়ে দিন। সালাদ, কাসুন্দি, ডিম ভাজা দিয়ে পরিবেশন করুন।
Post a Comment