পারিশ্রমিক না পেয়ে আর্থিক সংকটে টেলি ধারাবাহিকের অভিনেতারা - The News Lion

পারিশ্রমিক না পেয়ে আর্থিক সংকটে টেলি ধারাবাহিকের অভিনেতারা




করোনার জেরে থমকে বিনোদন জগৎ। আর এর মধ্যেই প্রযোজকরাও নাকি পারিশ্রমিক দিচ্ছেন না। ‌ রবিবার  জিটিভির  জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘হামারি বহু সিল্ক’ এর অভিনেতা জান মালিক এমনই দাবি করেছেন।  শুধু শুধু জানই নয়। ধারাবাহিকের অন্যান্য অভিনেতাদেরও একই অভিযোগ। তাদের ভিডিওগুলি শেয়ার করেছেন জান নিজে। তাদের দাবি তারা প্রযোজকের কাছ থেকে একটা টাকাও পাচ্ছেন না।




ধারাবাহিকের অভিনেত্রী কীর্তি চৌধুরীর একটি ভিডিও  পোস্ট করেছেন। সেখানে অভিনেত্রী বলছেন, “প্রায় এক বছর হয়ে গেল আমরা পারিশ্রমিক পাইনি। আশা করি আপনারা জানেন আমরা টানা ৭ মাস ১৭-১৮ ঘন্টার জন্য কাজ করেছি। এমনকি দীপাবলীর মত উৎসবের সময় আমরা কাজ করেছি। কিন্তু চ্যানেল বা প্রযোজক কেউই আমাদের সাহায্য করছে না। আমাদের দয়া করে সাহায্য করুন।” 





অভিনেত্রী আরও বলছেন, “আমাদের সত্যি টাকার দরকার। আমাকে মুম্বইয়ের বাড়িটিও ছেড়ে দিতে হয়েছে কারণ ভাড়া দেওয়ার টাকা ছিল না। মুম্বই থেকে বাবা-মার কাছে ফিরতে হয়েছে এবং তাদের থেকেই সাহায্য নিয়েছি। আমি সত্যিই জানি না কি করব। শুটিংয়ের সেটে যাওয়ার জন্য নিজেদের টাকা খরচ করেই যেতে হতো।”   




 ধারাবাহিকের আর একজন অভিনেত্রী সুপ্রিয়া প্রিয়দর্শিনী ও একই অভিযোগ করেছেন। তিনি বলছেন, প্রথম যে চেকটি পেয়েছিলেন প্রযোজকদের থেকে সেটিও বাউন্স করেছিল। তারপরে টানা এক বছর হয়ে গেল পারিশ্রমিক এখনো আসেনি। করোনা পরিস্থিতিতে সমস্ত কিছু যেন আরও জটিল হয়ে পড়েছে। অভিনেত্রীর কথায়, “ভয় লাগে আমরা কিছু করে না ফেলি।” তিনি জানান প্রযোজক তাদের কথা শুনতেও পর্যন্ত চান না।  এই হিন্দি ধারাবাহিকের আরেক অভিনেতা, করণ মনোচা জানাচ্ছেন, শুধু অভিনেতারাই নন। স্টাইলিস্ট ও টেকনিশিয়ানদের পারিশ্রমিক দেয়া হয়নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.