উবের নয়া নির্দেশিকা - The News Lion

উবের নয়া নির্দেশিকা




সেতু নিউজঃ         উবের নয়া নির্দেশিকা যাত্রী ও ক্যাব চালকদের জন্য। উবের পুল অর্থাৎ শেয়ার ক্যাব পরিষেবা বন্ধ করে দিয়েছে এই সংস্থা। কারণ একই ক্যাবে দুজন যাত্রীর বেশি চড়বে বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র। সংস্থা জানাচ্ছে, ক্যাবের সামনের আসনে অর্থাৎ চালকের বাঁদিকে কোনও যাত্রী বসতে পারবেন না।




যদি কোনও চালক মাস্ক না পরেন, তবে সংশ্লিষ্ট যাত্রী তাঁর যাত্রা বাতিল করতে পারেন।  এছাড়াও নির্দেশিকায় জানানো হয়েছে ফ্রেশ এয়ার মোডে গাড়ির ভিতরে চালানো যাবে এয়ার কন্ডিশনার। যাত্রীদের ব্যাগও তাঁদের নিজেদেরই বহন করতে হবে। চালক এতে সাহায্য করবেন না।  চালকদের জন্য বিশেষ নির্দেশ  থ্রি স্টেপ চেকলিস্ট জারি করা হয়েছে চালকদের জন্য। উবের জানিয়েছে ক্যাবচালককে অবশ্যই মাস্ক পরতে হবে।





গাড়ি বারবার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। ড্রাইভার অ্যাপে রাখতে হবে কোভিড হাব। ক্যাব চালক যে মাস্ক পরেছেন, তার প্রমাণের জন্য প্রতিটি যাত্রা শুরুর আগে নিজের ছবি আপলোড করতে হবে। তবেই তিনি যাত্রা শুরু করতে পারবেন, নয়তো ট্রিপ শুরু হবে না।  উল্টো দিকে, যাত্রীরা যদি মাস্ক না পরে থাকেন, তবে চালকও ট্রিপ বাতিল করে দিতে পারেন বলে জানিয়েছে উবের। প্রতিটি ট্রিপের আগে স্যানিটাইজ করতে হবে গাড়ি। বিশেষত গাড়ির আসন, দরজার হাতল, জানলা স্যানিটাইজ করে নিতে হবে।






কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.