আমফান বড় আঘাত আঘাতে চলেছে বাংলাদেশে
চিন্তার কারণ ঘূর্ণিঝড় আমফানের গতি। ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার গতিবেগ নিয়ে সুপার সাইক্লোন ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। বিরাট এই প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গেই চলছে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণের পর্ব। ফলে জোড়া হামলায় বিপর্যস্ত বাংলাদেশ। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসেব, বাংলাদেশে করোনায় মৃত ৩৪৯ জন। ২৩ হাজারের বেশি আক্রান্ত। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ করোনার ভয়াবহ ঝুঁকির মধ্যে তা আগেই জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
এই পরিস্থিতির মধ্যে বঙ্গেপসাগরের ঘূর্ণিঝড়টি আরও বিপদের বার্তা নিয়ে আসছে। আশঙ্কা, আমফানের হামলায় বাংলাদেশ উপকূল তছনছ হতে চলেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১. যে সুপার সাইক্লোন আমফান বুধবার খুলনা ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করতে পারে। ২. আবহওয়াবিরা মনে করছেন, মূলত বাংলাদেশ ও ভারতের সীমান্তের সুন্দরবন অংশে আমফানের মূল অংশ আঘাত হানতে পারে।
৩. ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় অঞ্চলে ৪/৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। অন্যদিকে ভারতেওআমফান মোকাবিলায় পশ্চিমবঙ্গ এবং ওডিশার উপকূলে জারি হয়েছে বিশেষ সতর্কতা। কলকাতায় আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, এটি সুপার সাইক্লোনই রয়েছে।ঝড়ের আভ্যন্তরীণ গতি এখনও ২০০-২৩০ কিলোমিটারের মধ্যে রয়েছে।
বঙ্গোপসাগরের উপকূল লাগোয়া পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় চরম সতর্কীকরণ দেওয়া হয়েছে। আর বাংলাদেশের দিকে বঙ্গোপসাগর লাগোয়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালি, ফেনী, চট্টগ্রামেও জারি সতর্কতে।
Post a Comment