চাঁদের খুব কাছে দেখুন মঙ্গলকে - The News Lion

চাঁদের খুব কাছে দেখুন মঙ্গলকে




করোনা সংক্রমণ ঠেকাতে জারি হয়েছে লকডাউন। আর এই অবস্থায় প্রকৃতি যেন প্রাণ ভরে নিচ্ছে তাজা শ্বাস। আস্তে আস্তে সেরে উঠছে পৃথিবীর অসুখ। করোনা অতিমারীর হাত থেকে কবে রেহাই মিলবে তা এক্ষুনি বলা সম্ভব নয়। তবে করোনার তথা লকডাউনের সুফল, কুফল যে বেশ উপভোগ্য হয়ে উঠেছে তা বলাই বাহুল্য।  কারন, লকডাউনের গেরোয় পড়ে এখন খাঁচায় বন্দি মানুষ। আর সেই সুযোগে প্রান্তবন্ত হয়ে উঠেছে প্রকৃতি। মানুষের অত্যাচারে হাঁফিয়ে ওঠা পৃথিবী যেন সুস্থ হয়ে উঠছে ধীরেধীরে।





 তার প্রমাণও মিলছে হাতেনাতে। এবার এই লকডাউনের মাঝে প্রকৃতির আরও এক অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে আমজনতা। আর সেই অপার সৌন্দর্য চাক্ষুস করা যাবে বৃহস্পতিবার তথা ১৪ মে।  সেদিন মঙ্গল ও চাঁদকে এক সঙ্গে পৃথিবীর খুব কাছ থেকেই দেখা যাবে। সারাদিন আকাশ থাকবে পরিস্কার। এছাড়াও এই দৃশ্য দেখা যাবে বৃহস্পতিবার ভোরবেলা অথবা রাতের আকাশে। তাহলে কী ভাবছেন? অফুরন্ত অবসরের ফাঁকে একটু কাকভোরে ঘুম থেকে উঠে মহাজাগতিক এই দৃশ্যের সাক্ষী থাকবেন কি না?     




 শুধু তাই নয়, জ্যোতির্বিজ্ঞানীদের মতে, বৃহস্পতিবার সকালে আরও বেশী উজ্জ্বল দেখাবে সূর্যকে। সেই সঙ্গে পৃথিবীর খুব কাছ থেকে মঙল, চাঁদ সহ আরও ৮টি গ্রহকে দেখা যাবে। যা এর আগে দেখা যায়নি কখনও।     ফলে বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে টেলিস্কোপের সাহায্য নিয়ে এমন মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতেই পারেন। এছাড়াও দেখা যাবে চাঁদ ও বৃহস্পতি গ্রহের আবর্তন। তাহলে আর কী? দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করুন। কারণ, এমন দৃশ্য চাইলেও বার-বার দেখা যাবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.