মহালয়ার দিন 'নবরূপে মহাদুর্গায় ব্রহ্মচারিণী সাজবেন জেসমিন
দি নিউজ লায়নঃ পুজোর আর মাত্র কয়েক্টা দিন বা্কি। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে। তবে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া দেখার উৎসাহ কম নয়। প্রত্যেকটি প্রথম সারির চ্যানেলগুলিতেও দেখা যায় মহালয়া। দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে থাকে প্রতিযোগিতা , কে হবেন দেবী দুর্গা।
এই বছর মহালয়াতে কালার্স বাংলা চ্যানেলে আসছে 'নবরূপে মহাদুর্গা'। যেখানে থাকবে আরও বিশেষ চমক। এই অনুষ্ঠানে ব্রহ্মচারিণী দেবী রূপে এই বছর দেখা যাবে অভিনেত্রী জেসমিন রায়কে। দেবী দুর্গার একটি রূপ মাতা ব্রহ্মচারিণী, হিমালয়ের মেয়ে। পুরাণ মতে ব্রহ্মা, তাঁর নামকরণ করেন ব্রহ্মচারিণী। ইতিমধ্যে জেসমিন শ্যুট করেছেন এই অনুষ্ঠানের জন্য। একেবারে অন্য রকম একটি কাজ করে যথেষ্ট উৎসাহী নায়িকা। মাতা ব্রহ্মচারিণীর চরিত্রের জন্যে জেসমিনকে পরতে হয়েছে গেরুয়া বস্ত্র। তাঁর শরীরে রয়েছে রুদ্রাক্ষের অলংকার। এমনকী খোপার জটাতেও রয়েছে রুদ্রাক্ষের মালা।অভিনয়ের পাশাপাশি নাচেও পটু জেসমিন।

Post a Comment