দেশকে তালিবান বা পাকিস্তান হতে দেব না, মন্তব্য মমতার
দি নিউজ লায়নঃ দেশকে তালিবান বা পাকিস্তান হতে দেব না, মন্তব্য মমতার।এদিন ভবানীপুরে সভা থেকে একথা বলেন তিনি। এদিন তিনি হিন্দিভাষীদের এক সভায় যোগ দিয়ে বলেন, এঁরা নন্দীগ্রামে গিয়ে সেখানকার মানুষকে পাকিস্তান বলছে। আমরা এই দেশকে তালিবান বা পাকিস্তান হতে দেব না।
এদিন তিনি আরও বলেন, আমি যখন মসজিদ যাই, তখন তার ভিডিও ভাইরাল হয়ে যায়। তবে আমি যখন গুরুদ্বার যাই, তখন আর তেমনটা করা হয় না। আমি তো বাড়িতে কালীপুজোও করি। এটা আমাদের পরম্পরা। আমি সব ধর্মকে সম্মান করি।

Post a Comment