গরু পাচারের অভিযোগে খড়গপুরে আটক ৩ জন উদ্ধার ২০ টি গরু - The News Lion

গরু পাচারের অভিযোগে খড়গপুরে আটক ৩ জন উদ্ধার ২০ টি গরু

 


দি নিউজ লায়নঃ বেআইনিভাবে গাড়িতে করে গরু পাচারের অভিযোগে খড়গপুরে আটক ৩ জন উদ্ধার ২০ টি গরু। বুধবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত খড়গপুর পৌরসভার খরিদা এলাকায় ।স্থানীয় সূত্রে জানা যায় যে কেশিয়াড়ি থেকে একটি ছোট গাড়িতে করে কুড়িটি গরু পাচার করার জন্য বেআইনিভাবে নিয়ে  আসা হয়েছিল ।খড়গপুর পৌরসভার খরিদা এলাকায় স্থানীয় বাসিন্দারা ওই  গাড়িটিকে রাস্তায় আটকে গরু নিয়ে যাওয়ার কাগজপত্র দেখতে চায় ।


কিন্তু ওই গাড়িতে থাকা তিনজন কোন কাগজ দেখাতে পারেনি। যার ফলে গরুবোঝাই ছোট গাড়ি টি কে আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়গপুর টাউন থানার পুলিশ। ঘটনাস্থলে এসে গরুবোঝাই গাড়িটিকে থানায় নিয়ে যায়। ওই গাড়িতে থাকা কুড়িটি গরুকে উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে বেআইনিভাবে গরু পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.