জয়পুরে রান্না পুজোর খাবার খেয়ে অসুস্থ ৭ - The News Lion

জয়পুরে রান্না পুজোর খাবার খেয়ে অসুস্থ ৭

 


দি নিউজ লায়নঃ    রান্না পুজোর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৪ শিশু সহ ৭ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে আমতা বিধানসভার সেহাগোড়ী রাজবংশী পাড়ায়। অসুস্থরা জয়পুরের বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর অসুস্থরা প্রত্যেকের অবস্থা স্থিতিশীল।


জানা গেছে শুক্রবার দুপুরে রাজবংশী পাড়ার একটি বাড়িতে রান্না পুজোর খাবার খাওয়ার পরেই এলাকার ৭ জনের পেটের যন্ত্রণা বমি শুরু হয়। এরপর স্থানীয় বাসিন্দারা অসুস্থদের স্থানীয় বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এদিকে বাসিন্দাদের অসুস্থ হওয়ার খবর পাওয়ার পরে হাসপাতালে পৌঁছান আমতার বিধায়ক সুকান্ত পাল। তিনি অসুস্থদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বিধায়ক জানান খুব সম্ভবত খাদ্যে বিষক্রিয়া থেকে এই ঘটনা। তবে আতঙ্কের কোন কারণ নেই প্রত্যেকেই সুস্থ আছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.