বিশ্বভারতী কাণ্ডে নয়া মোড়
দি নিউজ লায়নঃ বিশ্ববিদ্যালয়ের তরফে ৩ পড়ুয়াকে বহিষ্কার করার সিদ্ধান্তের উপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করল করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ ৩ পড়ুয়া আগামিকাল অর্থৎ বৃহস্পতিবার থেকেই ক্লাসে যোগ দিতে পারবেন। বুধবারের শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা বিশ্বভারতীর উপাচার্য রাজশেখর মান্থার সমালোচনা করেন।
বলেন, পড়ুয়াদের লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে। যা কাম্য নয়। উপাচার্য যদি নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবে থাকেন তাহলে আদালত তাঁকে শিক্ষা দেবে। পাশাপাশি, আন্দোলনকারীদেরও সতর্ক করেছেন বিচারপতি। তাঁর সাফ নির্দেশ, বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন শুরু হবে। যে আন্দোলন হয়েছে তা পড়ুয়াদের। আর কোনও অন্য সংগঠনকে যেন বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা না যায়। বিচারপতির নির্দেশ, বিশ্ববিদ্যালয়ের চত্বরে কোনও রকম আন্দোলন করা যাবে না।
উপাচার্য বিদ্য়ুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি বিভিন্ন সামাজিক মাধ্যমে কটূক্তি করছেন। আদালত এদিন পরিষ্কার জানিয়ে দেয়, এই ধরনের মন্তব্য থেকে উপাচার্যকে বিরত থাকতে হবে। বিচারপতি রাজশেখর মান্তা বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে দিন। তাঁদের মতমত প্রকাশের জায়গায় পৌঁছাতে দিন। তারপর তাঁদের রাজনীতির মধ্যে ঢোকাবেন।'

Post a Comment