এবার দাম বাড়তে চলেছে কাপড় কাচা ও গায়ে মাখার সাবানের
দি নিউজ লায়নঃ পেট্রাপণ্যের পর এবার দাম বাড়ছে কাপড় কাচার সাবানের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের (HUL) ঘোষণায় মোট দুই ধরনের সাবানের দাম বাড়ানোর কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে কাপড় কাচার পাউডার, বার। আর হাত ধোয়া, গায়ে মাখার সাবানের দামও বাড়াবে সংস্থা।
ঘোষণার ফলে দাম বৃদ্ধি হতে চলেছে Rin, Surf Excel, Wheel, Lifebuoy এবং Lux-এর মতো কাপড় কাচার আর গায়ে মাখার সাবানের। কাপড় কাচার পাউডার Wheel-এর ৫০০ গ্রাম অথবা ১ কেজির প্যাকেটের দাম সর্বোচ্চ ২ টাকা পর্যন্ত বাড়তে পারে। Rin-এর কাপড় কাচার পাউডার, বারের দাম ৬-৮% বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। Surf Excel-এর দাম এক কেজিতে প্রায় ১৪ টাকা পর্যন্ত বাড়তে চলেছে।
কাপড় কাচার পাউডার, বারের পাশাপাশি দাম বাড়ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের (HUL) হাত ধোয়া আর গায়ে মাখার সাবানের। Lifebuoy এবং Lux-এর দাম প্রায় ৮-১২% বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
গত দু'দিনে FMCG সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের (HUL) শেয়ারের দাম বেড়েছে। যার জেরে সম্প্রতি সংস্থার বাজার দর এই প্রথম সাড়ে ৬ লক্ষ কোটি টাকারও বেশি হয়ে গিয়েছে।

Post a Comment