এবারের মহালয়ায় কোন চ্যানেলে কে সাজবেন দেবী দুর্গা?
দি নিউজ লায়নঃ আশ্বিনের 'শারদ প্রাতে' আলোকবেণু বাজতে আর কয়েকদিন অপেক্ষা। কে সাজবেন দেবী দুর্গা রূপে, এই নিয়ে থাকে কৌতূহল। আগে শুধু দূরদর্শনে সম্প্রচারিত হলেও, বর্তমানে প্রথম সারির চ্যানেলগুলিতে দেখা যায় মহালয়া। দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কে হবেন দেবী দুর্গা এই নিয়ে। আর সেরকমই থাকে একে অপরের সঙ্গে টক্কর ও চমক।
স্টার জলসায় 'করুণাময়ী রাণি রাসমণি' খ্যাত দিতিপ্রিয়াকে দুর্গা সাজ এই প্রথম বার দেখা যাবে। যদিও এর আগে জি বাংলায় দুর্গা রূপে দেখা গিয়েছিল । এই মহিষাসুরমর্দিনীতে থাকবে ইমন চক্রবর্তী ও শোভন গাঙ্গুলী জুটির একসঙ্গে গানও। আসলে এই চ্যানেলের মহালয়ার আবহ, যন্ত্রানুসঙ্গ এবং সঙ্গীতের দায়িত্বভার রয়েছে শোভনের কাঁধে। আর সেনে দুটি গান শোনা যাবে ইমনের কণ্ঠে।
এই বছর কালার্স বাংলা চ্যানেলের দুর্গা সাজবেন কোয়েল মল্লিক। অন্যদিকে জি বাংলাতে দুর্গা রূপে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে এবং স্টার জলসার পর্দায় দুর্গা হবেন দিতিপ্রিয়া রায়। বলাই বাহুল্য তিনজনেই তুমুল জনপ্রিয়। তাই সেরা মহালয়া সম্প্রচারের এবং দর্শক আকর্ষণের টক্করও হবে জোরদার। যদিও এখনও পর্যন্ত কোনও চ্যানেল বা অভিনেত্রীই এই নিয়ে মুখ খোলেননি।

Post a Comment