দলবদলের কি ফল পেলেন সুস্মিতা দেব - The News Lion

দলবদলের কি ফল পেলেন সুস্মিতা দেব

 


দি নিউজ লায়নঃ   দলবদলের ফল পেলেন সুস্মিতা দেব। মানস ভুঁইয়ার ছেড়ে যাওযা আসনে রাজ্যসভায় প্রার্থী  করলো তৃণমূল। বাংলা থেকে খালি হওয়া রাজ্যসভার আসনে তৃণমূল তাঁদের প্রার্থী হিসাবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করে দিল। অসমের বরাক উপত্যকার বিশিষ্ট কংগ্রেসি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা দেব কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। 


এদিন তাঁকেই রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসাবে ঘোষণা করে দিল বাংলার শাসক দল। এই আসনেই জয়ী হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা মানস ভুঁইয়া। একুশের বিধানসভা নির্বাচনে তিনি বিধায়ক হিসাবে জয়ী হয়ে রাজ্যের মন্ত্রী হয়েছেন। সেই কারনে তিনি রাজ্যসভার আসনটি থেকে পদত্যাগ করেন। তাঁর ছেড়ে দেওয়া সেই আসনেই ভোট রয়েছে ৪ অক্টোবর। সেই আসনেই এখন তৃণমূল প্রার্থী হিসাবে নাম ঘোষণা করে দেওয়া হল সুস্মিতার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.