কীর্তন শিল্পীদের হাতে খোল তুলে দিলেন স্বপন দেবনাথ - The News Lion

কীর্তন শিল্পীদের হাতে খোল তুলে দিলেন স্বপন দেবনাথ

 


দি নিউজ লায়নঃ   পূর্বস্থলী এক নম্বর ব্লকের কীর্তন শিল্পীদের হাতে খোল তুলে দিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাণিসম্পদ দপ্তর এর মন্ত্রী স্বপন দেবনাথ।


মঙ্গলবার জানা গিয়েছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের হেমাতপুর তৃণমূল ভবনে কীর্তন শিল্পীর হাতে একটি গোল তুলে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ করে চলেছেন। শিল্পীদের জন্য মাসিক ভাতা এবং এই সমস্ত কৃত্তন শিল্পীদের জন্য একাধিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি আমরা শিল্পীদের হাতে খোল তুলে দিলাম।


 বহু গরিব শিল্পী রয়েছেন যারা কীর্তন ভালো করতে পারেন কিন্তু টাকা পয়সার অভাবে সরঞ্জাম কিনতে পারেন না। তাদের জন্য এই ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং কীর্তন শিল্পী দের জন্য খোলা বিতরণ করছি। এই পর্যন্ত ১০৫ জন কীর্তন শিল্পীর হাতে খোল তুলে দিতে পেরেছি। খোল পেয়ে খুশি ব্লকের খোল শিল্পীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.