অগ্নিদগ্ধ অবস্থায় এক গৃহবধুর দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ শনিবার সাত সকালেই অগ্নিদগ্ধ অবস্থায় এক গৃহবধুর দেহ উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ। বাড়ির বাথরুমে গিয়ে গায়ে আগুন ধরিয়ে ঐ গৃহবধূ আত্মঘাতী হয়েছেন বলেই জানা গেছে পুলিশ এবং পরিবার সুত্রে। এদিন ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার মাঝেরপাড়া এলাকায়।পুলিশ জানিয়েছে মৃতের নাম সঞ্চিতা সাধু(৩৯)। মানসিক অবসাদ থেকেই সে আত্মঘাতী হয়েছে বলেই পুলিশ জানিয়েছে।
একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। বনগাঁ মাঝেরপাড়ার বাসিন্দা সঞ্চিতা সাধু বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলেই জানিয়েছে তার পরিবার।এদিন সকালের দিকে সঞ্চিতা বাথরুমে ঢুকে গায়ে আগুন ধরিয়ে দেন।দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ এসে অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধাত করে বনগাঁ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।পরিবারের সাথে কথা বলে বনগাঁ থানার পুলিশ জানতে পেরেছে সঞ্চিতা সাধু মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন।

Post a Comment