অনাস্থা ভোটে হাতছাড়া হলে বিজেপির দখলে থাকা চাঁদড়া গ্রাম পঞ্চায়েত - The News Lion

অনাস্থা ভোটে হাতছাড়া হলে বিজেপির দখলে থাকা চাঁদড়া গ্রাম পঞ্চায়েত

 


দি নিউজ লায়নঃ  গত পঞ্চায়েত নির্বাচনে  পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের  ধেরুয়া ও  চাঁদড়া গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছিল। বাকি সমস্ত গ্রাম পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের পর ধেরুয়া গ্রাম পঞ্চায়েত টি বিজেপির হাতছাড়া হয়। বাকি ছিলো একমাত্র চাঁদড়া গ্রাম পঞ্চায়েত টি। বিজেপি পরিচালিত চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অনাস্থা আনে ।মঙ্গলবার  চাঁদড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয় অনাস্থা ভোট হয়।ওই গ্রাম পঞ্চায়েতের মোট ১৪ টি আসনের মধ্যে আটটি আসনে জয়লাভ করে বিজেপিওই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছিল। 


তৃণমূল কংগ্রেস ৬  টি আসনে জয় লাভ করেছিল। মঙ্গলবার কড়া পুলিশি প্রহরায় অনাস্থা ভোট হয়। ওই অনাস্থা ভোটে বিজেপি চারজন সদস্য তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ায় তৃণমূল কংগ্রেদের পক্ষে ১০ টি ভোট পড়ে এবং বিজেপির পক্ষে ভোট পড়ে ৪ টি। যার ফলে অনাস্থা ভোটে জয়লাভ করে চাঁদড়া গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস।ওই গ্রাম পঞ্চায়েত দখল করায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা সবুজ আবির মেখে বৃষ্টিকে উপেক্ষা করেও এলাকায় মিছিল করে । তৃণমূল কংগ্রেসের নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে বলেন  এই এলাকায় বিজেপির কোনো অস্তিত্বই আর থাকবে না। 


বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ কে এই এলাকার মানুষ আগামীদিনে প্রত্যাখ্যান করবে। বিজেপির ঝান্ডা বাঁধার লোক খুঁজে পাওয়া যাবে না। দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রের অধীন মেদিনীপুর সদর ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত  পর পর হাতছাড়া  হাওয়ার ফলে ওই এলাকার বিজেপি নেতারা একেবারেই হতাশ হয়ে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে বিজেপি ওই দুটি গ্রাম পঞ্চায়েত দখল করার পর এলাকার কোনো উন্নয়ন হয়নি। তাই উন্নয়নের স্বার্থে  বিজেপির  পঞ্চায়েত সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।তাই ওই দুটি  গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস কে ফিরিয়ে এনেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.