দুই শিশুসহ মোট ২১ জন অনুপ্রবেশকারীকে আটক
দি নিউজ লায়ণঃ আফগানিস্থানে তালিবানি হামলার পর থেকেই এদেশে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলোর উপর বিশেষ নজরদারি চালাচ্ছে বিএসএফ এবং রাজ্য পুলিশ ।পরিচয় পত্র বিহীন ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় দুজন শিশু, ৬জন মহিলা সহ মোট ২১ জন কে গ্রেপ্তার করলো হাঁসখালি থানার পুলিশ ।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা যায় এদিন ভোর রাত্রে এই দলটিকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে রাতে নাকা চেকিংয়ের কর্তব্যরত পুলিশ কর্মীরা ।তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে তারা কেউই ভারতীয় বৈধ কাগজ দেখাতে পারিনি। এরপরে সন্দেহ বারে পুলিশের ,পরে বিস্তারিত আরও খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। আজ ধৃত ২১ জনকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক প্রত্যেককেই জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Post a Comment