দুয়ারে ভ্যাকসিন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন রেশমি কমল - The News Lion

দুয়ারে ভ্যাকসিন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন রেশমি কমল

 


দি নিউজ লায়ণঃ    মেদিনীপুর পৌরসভার ব‍্যবস্থাপনায় বয়ষ্ক নাগরিকদের বাড়ীতে গিয়ে কোবিড ভ‍্যাক্সিন দেওয়ার জন‍্য একটি মোবাইল ভ‍্যাক্সিন ভ‍্যানএর বৃহস্পতিবার উদ্বোধন অনুষ্ঠান এর আয়োজন করা হয়। দুয়ারে ভ্যাকসিন প্রকল্পের একটি মোবাইল ভ্যাকসিন ভ্যান এর উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক ডা রশ্মি কমল ।


ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি ও মেদিনীপুর পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম‍্যান সৌমেন খান সহ আরো অনেকে। দুয়ারে ভ্যাকসিন প্রকল্পের জন্য একটি মোবাইল ভ্যাকসিন ভ্যানের উদ্বোধন করে জেলাশাসক রেশমি কমল বলেন এর ফলে মেদিনীপুর পৌর এলাকার প্রবীণ নাগরিকরা বিশেষভাবে উপকৃত হবেন। প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে মেদিনীপুর পৌরসভা। তিনি মেদিনীপুর পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.