শিক্ষক দের দুয়ারে তৃণমূল যুবরা
দি নিউজ লায়ন; জাতি গড়ার কারিগর দের উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ দিয়েছেন। তাই রবিবার সকাল সকাল রাজ্যজুড়ে শিক্ষক শিক্ষিকাদের মোবাইলে এসেছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা। এই ধারা বজায় রেখে মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সন্দীপ সিংহ রবিবার সারা জেলা জুড়ে গ্রামে, শহরে, পাড়ায় পাড়ায় যুবকর্মীদের শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানানোর অনুরোধ করেন।
মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া এই ভাবনার অভিনবত্ব এনে শিক্ষকদের শ্রদ্ধা জানানোর কর্মসূচির সাফল্য কামনা করেন।মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও কর্মসূচি রূপায়ণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
ভাবনায় অভিনবত্ব এনে শিক্ষক দিবস উপলক্ষে মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সন্দীপ সিংহ নিজে শালবনীতে প্রাক্তন শিক্ষকদের বাড়ী গিয়ে আর্শীবাদ নিলেন ও বয়স্ক শিক্ষক শিক্ষিকাদের সুস্বাস্থ্যের এবং টীকাকরণের খোঁজ খবর করেন। ভাবনার অভিনবত্বে নতুন আঙ্গিকের কর্মসূচির সফল রূপায়ণের জন্য জেলা জুড়ে যুব সহযোদ্ধাদের ধন্যবাদ জানান মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসএর সভাপতি সন্দীপ সিংহ ।

Post a Comment