হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যানকে পলাতক ঘোষণা মহকুমা আদালতের
দি নিউজ লায়নঃ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যানকে পলাতক ঘোষণা করল হলদিয়া মহকুমা আদালত। শ্যামল আদকের হলদিয়ার ফ্ল্যাটে গিয়ে নোটিস দিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর আগে তাঁর অফিস সিল করে দিয়েছিল হলদিয়া থানার পুলিশ। দুর্নীতি মামলায় চাপ আরও বাড়ল শ্যামল আদকের। শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে এবার পলাতক ঘোষণা করল আদালত। শুক্রবার হলদিয়া মহকুমা আদালতের নোটিস শ্যামল আদকের ফ্ল্যাটের দরজায় সেঁটে দিয়ে আসে পুলিশ। ফ্ল্যাটে হলদিয়া থানার পুলিশ নোটিস দিয়ে যায়, তাঁর দুটি ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছে।
এপ্রসঙ্গে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ওঁকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। ওঁর অফিস, বাড়ি, সম্পত্তি লুঠপাট হয়েছে। তার কোনও সুরাহা হয়নি। যেহেতু বিজেপি করেন তাই তাঁর উপর মিথ্যা কেস দিতে হবে।বিধানসভা ভোটের কয়েক মাস আগে হলদিয়া পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন শ্যামল আদক। ভোটের পর তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ওঠে। হলদিয়ার একাধিক থানায় অভিযোগ দায়ের হয়। এর পর থেকেই হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের আর খোঁজ মিলছিল না।

Post a Comment