মোবাইল চুরির অপবাদে গণধোলাই, মৃত্যু যুবক, গ্রেফতার 6 অভিযুক্ত - The News Lion

মোবাইল চুরির অপবাদে গণধোলাই, মৃত্যু যুবক, গ্রেফতার 6 অভিযুক্ত

 


দি নিউজ লায়নঃ  চুরির অপবাদ দিয়ে এক যুবককে ধরে গণধোলাই দিল এলাকাবাসী। আর গণধোলাই মৃত্যু হলে ওই যুবকের। মৃত যুবকের নাম, রফিকুল মোল্লা (৩২)। মৃত যুবক দক্ষিণ 24 পরগনা জেলার জিবনতলা থানা গাববুনী এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে বাসন্তী থানার চড়াবিদ্যা এলাকায় রফিকুল চুরির অপবাদ দিয়ে গণধোলাই দেয় এলাকাবাসীরা। আর এলাকাবাসীর গনধলায় মৃত্যু হল ওই যুবকের।


এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী থানার চড়াবিদ্যা এলাকায়। এরপর ওই যুবককে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসে বাসন্তী গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বাসন্তী থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে ৬জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.