নবদ্বীপে করোনা বধে মা দুর্গা - The News Lion

নবদ্বীপে করোনা বধে মা দুর্গা

 


দি নিউজ লায়নঃ  আর মাত্র কয়েকদিন বাদেই শুরু হচ্ছে দুর্গাপুজো। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। জোরকদমে চলছে পূজোর প্যান্ডেল তৈরি থেকে প্রতিমা তৈরীর কাজ।নবদ্বীপ শহরে অভিনব এক দুর্গা প্রতিমা তৈরি করছেন এক শিল্পী।সাম্প্রতিককালের বড় ঘটনা করোনাভাইরাস। এই নিয়ে অভিনব কাজ করছেন শিল্পী।


 কেমন সেটা?চালের উপর কোরোনা বধে মা দূর্গা। করোনার হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে মা দূর্গা এবং শান্তি দেবে সারা বিশ্ববাসীকে ।এই বার্তা দিতেই চালের উপর ক্ষুদ্র দুর্গা প্রতিমা তৈরি করছেন নদিয়ার নবদ্বীপের প্রতাপনগরের বাসিন্দা গৌতম সাহা । তার এই দূর্গা প্রতিমার বিশেষত্ব একটি চালের দানার উপর এটি তৈরি করা এবং এই মা দুর্গা বধ করছেন করোনা রুপি মহিষাশুরকে ।


গৌতম বাবু পেশায় আঁকা শেখান বাচ্চাদের কিন্তু কোরোনার প্রভাবে দীর্ঘ লকডাউনে যখন সবাই বারিতে বন্ধি তখনই সেই ফাঁকা সময়ে তার মনে আসে এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র দেব দেবী থেকে বিশিষ্ট জনদের মুর্তি তৈরি করার কথা ।যেমনভাবা তেমন কাজ তারপরই তিনি একের পর এক ক্ষুদ্র শিল্প কলা ফুটিয়ে তোলেন কখনও দেশলাই কাঠির উপর মা কালি ,রাধা কৃষ্ণ আবার কখনও মুগ ডালের উপর সরস্বতী মূর্তি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.