এই বছর মা দুর্গার আগমন বা গমন কী জরামুক্ত করবে পৃথিবী?
দি নিউজ লায়নঃ আর মাত্র কয়েকদিন বাদেই শুরু হচ্ছে দুর্গাপুজো। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। জোরকদমে চলছে পূজোর প্যান্ডেল তৈরি থেকে প্রতিমা তৈরীর কাজ। তবে আনন্দে মেতে ওঠার আগে জেনেনিন এবছর দেবির আগমন ও গমন কী বার্তা নিয়ে আসছে বিশ্ববাসীর জন্য।
হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমন যেই বাহনে, তার ওপর নির্ভর করে যে, গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে।
দেবী দুর্গার আগমন ; এই বছর দেবী দুর্গার আগমন ঘোটকে, যার অর্থ ছত্রভঙ্গ (সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা, যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত)।
দেবী দুর্গার গমন এই বছর দেবী দুর্গা কৈলাসে ফিরবেন দোলায় যার অর্থ মড়ক কিংবা মহামারী।অর্থাৎ এই বছর দেবী দুর্গার আগমন ও গমন দুটোর অর্থই খুব অশুভ।

Post a Comment