জেনে নিন এবছরের মহালয়ার সম্পূর্ণ সময়সূচী
দি নিউজ লায়নঃ আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।আকাশে-বাতাসে পুজোর গন্ধ যেন ম ম করছে । মায়ের আগমণের প্রাককালে নিজেকে সাজিয়ে তুলছে ধরিত্রী । প্রস্তুত হচ্ছি আমরাও।তবেপুজোর পরিকল্পনা কিন্তু শুরু হয় মহালয়া থেকেই । তাই সমস্ত পরিকল্পনা করার আগে জেনে নিন মহালয়ার দিনক্ষণ । দুর্গাপুজোর মহালয়ার দিনটি খুবই স্পেশ্যাল । এই দিন থেকেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুভ সূচনা হয় । পিতৃপুরুষের উদ্দেশ্য তর্পণ করা হয় । মা দুর্গার চক্ষুদানও হয় এই দিনেই ।
এই বছর গুপ্ত প্রেস পঞ্জিকা মতে- মহালয়া – অমাবস্যা তিথি আরম্ভ – বাংলার – ১৮ আশ্বিন, মঙ্গলবার। ইং – ৫ অক্টোবর, মঙ্গলবার। সময় – রাত্রি ৬ টা ৩২ মিনিট ৩৮ সেকেন্ড। অমাবস্যা তিথি শেষ – বাংলার – ১৯ আশ্বিন, বুধবার। ইং – ৬ অক্টোবর, বুধবার। সময় – সন্ধ্যা ৫ টা ০৯ মিনিট ৪৬ সেকেন্ড। মহালয়া পার্বণ শ্রাদ্ধম।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে মহালয়া, অমাবস্যা তিথি, আরম্ভ হচ্ছে ১৮ আশ্বিন, মঙ্গলবার এবং ইংরেজির ৫ অক্টোবর। সময়- সন্ধ্যা ৭টা ০৬ মিনিট। অমাবস্যা তিথি শেষ হচ্ছে ১৯ আশ্বিন, বুধবার। ইংরেজির ৬ অক্টোবর। সময়- বিকেল ৪টে ৩৫ মিনিট।

Post a Comment