হাজারের ঘরেই মজার ভ্রমন, এক ঘেয়ে জীবন থেকে মুক্তির উদাহরন
দি নিউজ লায়নঃ
অরুণাচল প্রদেশের তাওয়াং
কম খরচে অফ বিট জায়গা খুঁজলে অরুণাচল প্রদেশের তাওয়াং যেতে পারেন। পূর্ব ভারতের এই ছোট্টো শহরটি খুব দ্রুত বিশ্বের পর্যটন মানচিত্র জায়গা করে নিচ্ছে। তার প্রধান কারণ এখানে ঘুরতে এলে কম খরচে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। পাহাড়ের গায়ে থাকা বৌদ্ধ মঠগুলি মনে শান্তি আনে। ভ্রমণপ্রেমীদের দাবি, জীবন অন্তত একবার হলেও অরুণাচলের এই জায়গায় ঘুরতে যাওয়া উচিত। কলকাতা থেকে অরুণাচল যেতে পারেন বিমানে অথবা ট্রেন, বাস, জিপের ব্রেক জার্নি করে। এখানকার হোটেল ভাড়া অনেকটাই বেশি। তবে স্থানীয় বাসিন্দাদের বাড়িতেও থাকার জায়গা পাবেন কমখরচে।
হিমালয়ের হিল
হিমালয়ের হিল স্টেশনের চেয়ে ভালো অপশন গোটা বিশ্বে নেই। আর বাজেট ভ্রমণ করতে গেলে সোজা চলে যান মুসৌরিতে। নামটা শুনে আঁতকে উঠলেও আদতে উত্তরাখণ্ডের এই শৈল শহরটি ঘুরতে খুব বেশি খরচ আপনার হবে না। প্রকৃতির আদরে লালিত এই শহরের মেজাজ এখনও ব্রিটিশ আমলের মতোই আছে। সেখানে গেলেই নিজেকে আর মাছে-ভাতে বাঙালি বলে মনে হবে না। কড়া কফি আর স্যান্ডুইচ দিয়ে কম বাজেটে জিভে জল আনা স্বাদেই লাঞ্চ ডিনার হয়ে যাবে। সঙ্গে মাংসের নানা পদগুলিও পকেট ফ্রেন্ডলি। মুসৌরি যাওয়ার প্ল্যান করলে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসগুলোই বেছে নিন। দিল্লি থেকে মুসৌরি যাওয়ার ট্রেন আছে। বাসে করেও যাওয়া যায় সেখানে। দৈনিক ৬০০ টাকার মধ্যেই সেখানে অনেক হোটেল পেয়ে যাবেন।
সিমলা
হিমাচল প্রদেশের কসৌনি শৈল শহর সিমলার প্রতিবেশী. এই শহরের রূপের প্রেমে পড়তেও সময় লাগবে না। আর পকেট ভর্তি টাকা তো একেবারেই লাগবে না। দিল্লি থেকে কালকা পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে ট্যাক্সি নিয়ে নিন। মেরে কেটে দেড় হাজার টাকা খরচ হবে। কসৌনি শহরে বাজেট হোটেলের ছড়াছড়ি। হাজার টাকার নীচে ঘর ভাড়া পেয়ে যাবেন সহজেই। সুস্বাদু খাবারের পিছনে খরচ করেও পকেটে হাজার খানেক টাকা থেকে যাবে।
কন্যাকুমারী
এবার চলুন তামিলনাড়ুর কন্যাকুমারী ঘুরে আসা যাক। নয়ের দশকে কন্যাকুমারী পর্যটকদের প্রিয় জায়গা ছিল। এখন তার জনপ্রিয়তায় সামান্য ভাটা পড়েছে। সেকারণেই খানিকটা সস্তা হয়েছে এই জায়গাটি। আর বারাণসীর মতো এই কন্যাকুমারীর পরিবেশেরও বিশেষ কোনও পরিবর্তন হয়নি। এখনও স্বামী বিবেকানন্দের তপস্যা স্থলটি দেখার জন্য সেখানে ভিড় জমান পর্যটকরা। ত্রিবান্দমের হাজার টাকার নীচের বাজেট হোটেলে থেকে বাসে করে কন্যাকুমারী ঘোরা দারুণ রোমাঞ্চকর।

Post a Comment