এজেন্সি দিয়ে ভয় দেখায়, বাংলার সংস্কৃতি ধ্বংস করে, বিহেপিকে তুলোধনা তন্ময়ের
দি নিউজ লায়নঃ তৃণমূলে যোগ দিয়ে ২৪ ঘন্টা যেতে না যেতেই নিজভূমে ফিরলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ । পেলেন অভ্যর্থনা। ক্ষোভ উগড়ে দিলেন ভাজপার বিরুদ্ধে। সোমবার ক্যামাক স্ট্রীটে তৃণমূলের কার্যালয়ে ব্রাত্য বসুর হাত ধরে তৃনমূলে যোগ দেন ভাজপার এই বিধায়ক । এরপর আজ সকালে বাঁকুড়ার বিষ্ণুপুরে ফেরেন তিনি । তাঁকে স্বাগত জানাতে এদিন বিষ্ণুপুরের প্রবেশদ্বার হিসাবে পরিচিত কাটানধারে হাজির ছিলেন তৃনমূলের নেতা কর্মীরা ।
উপস্থিত ছিলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি আলোক মুখোপাধ্যায় । তন্ময় ঘোষকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান তিনি । তন্ময় ঘোষ এদিন বলেন, “ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জীবন দিয়ে বাংলার মানুষের উন্নয়নের কাজ করে চলেছেন । মানুষের সেবা করার জন্যই আমার রাজনীতিতে আসা । তাই মুখ্যমন্ত্রীর হাত ধরেই বিষ্ণুপুরের মানুষের সেবা করতে চাই । বিজেপি বিভিন্ন এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে । বাংলার সংস্কৃতি ও বাঙালিয়ানাকে ধ্বংস করতে চাইছে তারা । এসবের বিরুদ্ধেই আমার প্রতিবাদ ।
এবার বিষ্ণুপুরের উন্নয়নই হবে আমার একমাত্র লক্ষ্য । তৃণমূলের সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব” । তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি আলোক মুখোপাধ্যায় বলেন, “ তন্ময় ভূল বুঝে আমাদের ছেড়ে গিয়েছিল । আজ নিজের ভূল বুঝতে পেরে ঘরের ছেলে ঘরে ফিরল । আমরা সর্বতোভাবে তাঁকে সহযোগিতা করব” ।

Post a Comment