দুর্গাপুরে আসছেন মুখ‍্যমন্ত্রী - The News Lion

দুর্গাপুরে আসছেন মুখ‍্যমন্ত্রী



 দি নিউজ লায়নঃ   দুর্গাপুরে আসছেন মুখ‍্যমন্ত্রী। বুধবার পানাগড়ে একটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনে যাবেন। পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে মঙ্গলবার সকাল থেকে কড়া নজরদারি শুরু হয়ে গিয়েছে। প্রায় 400 কোটি টাকা ব্যয় করে পলিফিলম কারখানা হতে চলেছে। কারখানার কাজ শেষ হলে বহু কর্মপ্রার্থী কাজ পাবে। বুধবার তিনি এই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য যাবেন। মঙ্গলবার পানাগড়  ইন্ডাস্ট্রিয়াল পার্ক চত্বর খতিয়ে দেখেন আসানসোল - দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার  সুধীরকুমার নীলকান্তানাম, ডিসি(পুর্ব) অভিষেক গুপ্তা,দুর্গাপুরের মহকুমা শাসক শেখর কুমার চৌধুরী। 


মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও খতিয়ে দেখছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক চত্বর। মঙ্গলবার পরিদর্শনে যান দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান সুভাষ মন্ডল, তৃণমূল নেতা উত্তম মুখার্জী। এদিন বিধায়ক প্রদীপ মজুমদার বলেন তৃণমূল সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর  শিল্পের প্রতি জোর দিয়েছে। মানুষের কর্মসংস্থান হবে এই কারখানাটি শুরু হলে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গাতে তৈরি হচ্ছে বড় বড় কারখানা রাজ্য সরকারের অনুপ্রেরণায় বলে জানান তিনি।


পানাগড়ে এসারের যে সার কারখানা রয়েছে সি এন জি চালিত সেই কারখানা বেশ কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি। সেই কারখানা পুর্নোদ্যমে চালু হবে।সুত্রের খবর মুখ্যমন্ত্রী আগামীকাল বেশ কয়েকজন শিল্পপতির সঙ্গেও বৈঠক করবেন পানাগড় শিল্পতালুকেই।সাজো সাজো রব মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে।দুর্গাপুরের সিটিসেন্টারের ভগত সিং ক্রীড়াঙনে অস্থায়ী হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী চপারে করে আজ বিকালে নেমে ১০০ মিটার দুরেই সরকারি সার্কিট হাউসে রাত্রিবাস করবেন।আগামীকার ১ টার সময় চপারেই যাবেন পানাগড়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.