চাকদায় ভাজপা ছেড়ে তৃণমূলে 1000 - The News Lion

চাকদায় ভাজপা ছেড়ে তৃণমূলে 1000

 


দি নিউজ লায়নঃ   চাকদা বিধানসভা এলাকার গোরাচাঁদতলায় নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের কর্মী সম্মেলনে এক হাজার জন ভাজপার নেতৃত্ব ও কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি শুভঙ্কর সিংহের নেতৃত্বে  যোগদান কর্মসূচি হয়।  অনুষ্ঠানে জেলার ও রাজ্যের যুব নেতৃত্বরা উপস্থিত ছিলেন।


 নদিয়া দক্ষিণ সাংগঠনিক যুব তৃণমূল  সভাপতি শুভংকর সিংহ বলেন, চাকদা বিধানসভার তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের সভায় এই অঞ্চলের এক হাজার জন যুবক-যুবতী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই-সংগ্রামকে সামনে রেখে তারা আগামী ২০২৪ সালে নরেন্দ্র মোদির সরকারকে বিদায় জানানোর জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইটাপুকুর বুথ সভাপতি প্রবল মহাজন বলেন, বিজেপিতে শুধুমাত্র প্রতিশ্রুতি দেয়। কিন্তু কাজ করার নামে কিছুই নেই।


 অথচ কোনো কাজই করছে না। এছাড়া কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তাই তৃণমূল কংগ্রেসের কাজ দেখে ভাল লাগার কারণে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি নদিয়া জেলা জুড়ে একাধিক পঞ্চায়েতে তৃণমূল ক্ষমতা দখল করতে চলেছে একাধিক পঞ্চায়েত প্রধান ভাজপার পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করতে চাইছে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হচ্ছে দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে নদীয়া জেলায় বিজেপির পতাকা লাগানোর লোকও পাওয়া যাবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.