ট্রাকের কেবিনে রান্না করতে গিয়ে অগ্নিকান্ড, আহত চালক - The News Lion

ট্রাকের কেবিনে রান্না করতে গিয়ে অগ্নিকান্ড, আহত চালক

 


দি নিউজ লায়ণঃ ট্রাকের কেবিনে রান্না করার জন্যে স্টোভ জ্বালাতে গিয়ে চাল বোঝাই ট্রাকে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন। আহত ট্রাকচালককে উদ্ধার করে শিলিগুড়ি ও সংলগ্ন ফুলবাড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে,ভারত বাংলাদেশ সীমান্তে থাকা  বাংলাবান্ধা পার্কিং-এ। জানা গিয়েছে,  চাল বোঝাই ট্রাকটি ভারত থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুক্রবার বাংলাদেশে যায়। 


তবে ট্রাক থেকে চাল আনলোড করা হয়নি।  তবে চাল বোঝাই ওই ট্রাকের কেবিনে ট্রাক চালক রান্না করতে গেলে হঠাৎ-ই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর দেওয়া হয় বাংলাদেশের দমকল বিভাগে। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বর্তমানে আহত ট্রাক চালক ফুলবাড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। ট্রাক চালক জগমোহন রায় জানান, যে ট্রাকের কেবিনে রান্না করার জন্যে স্টোভ জ্বালাতে গিয়েই আগুন লেগে যায়। ফলে ট্রাকে থাকা চাল পুরে যায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.