কৌশিকী অমাবস্যায় পূণ্যার্থী শূন্য তারাপীঠ - The News Lion

কৌশিকী অমাবস্যায় পূণ্যার্থী শূন্য তারাপীঠ

 


 দি নিউজ লায়নঃ  করোনা পরিস্থিতিতে কৌশিকী অমাবস্যায় পূণ্যার্থী শূন্য  তারাপীঠে পূজিত হলেন  মা তারা।  সেবাইতদের দাবী , করোনা মহামারির কারনে সর্বসম্মোতো ভাবে মা তারার ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিয়ম রীতি মেনে মা তারার আরাধনা করা হল। দুপুরে ভোগে মাকে নিবেদন করা হয় হলুদ পোলাও ,সাদা ভাত, শোল মাছের ঝোল,  হরেকরকমের ভাজা , ডাল, পাঁচমিশালি তরকারি , চাটনি ,পরমান্ন।তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন , কৌশিক অমাবস্যার দিন বিশেষ রীতি মেনে মায়ের পূজো করা হয়।


 রাতে নিশি পূজো হয়। এ দিন ভক্তদের দেখা দেন মা। পাঁচ রকমের ফল, পাঁচ রকমের ক্ষীর দিয়ে শীতলা ভোগ দেওয়া হয়। এ দিন মায়ের শীলামূর্তি কে স্নান করিয়ে রজাবেশে সাজানো হয়। কথিত আছে কৌশিকি অমাবস্যার দিন তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। আজ তারা মায়ের পূজো দিয়ে দ্বারকা নদীতে স্নান করলে কুম্ভস্নানের পূন্য মেলে। 


মন্দির চত্বরে লাগানো হয়েছে বড় স্ক্রিন। ভক্তদের জন্য অনলাইনে পুজোর ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। ভক্তদের জন্য মন্দির কমিটি অনলাইন পূজো দেওয়ার ব্যবস্থা রেখেছেন। ভিডিও কলের মাধ্যমে তারা মাকে দেখার জন্য মন্দির চত্বরে টিভি স্ক্রিন লাগানো হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.