সাত সকালে কৃষি জমি দেখতে গিয়ে চমকে ওঠেন চাষিরা,কেন? - The News Lion

সাত সকালে কৃষি জমি দেখতে গিয়ে চমকে ওঠেন চাষিরা,কেন?

 


 দি নিউজ লায়নঃ  সাত সকালে কৃষি জমি দেখতে গিয়ে চমকে ওঠেন চাষিরা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, পাশে পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ।ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাঁতরা বাগানে।এর পরই স্থানীয় চাষীদের তৎপরতায় খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশকে। 


ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ এসে মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম উত্তম দাস, বয়স আনুমানিক ৪৮ বছর।কি কারনে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।পাশাপাশি খবর দেওয়া হয়েছে মৃতের পরিবার কে, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃতের পরিবারের সদস্যরা। 


কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে  তার পরিবারের লোকেরা কিছুই বলতে পারেনি। ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চন্দ্রকোনা টাউন থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঠিক কি কারণে ওই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.