পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ - The News Lion

পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

 


দি নিউজ লায়নঃ  পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল গাইঘাটা থানার চড়ুইগাছি এলাকায়। এর ফলে লক্ষাধিক টাকার মাছের ক্ষয়ক্ষতি হয়েছে বলেই দাবি এলাকার মৎস ব্যাবসায়ী সঞ্জয় ভৌমিকের। তিনি গাইঘাটা থানার পুলিশের কাছে সোমবার রাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন।গাইঘাটা থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে গাইঘাটার চড়ুইগাছি কবরখোলা এলাকার দুই বিঘার এই পুকুরের মালিক রফিক আলি। 


তার কাছ থেকে লিজ নিয়ে ঐ দু-বিঘার পুকুরে মাছ চাষ করেছিলেন গাইঘাটা জলেশ্বরের মৎস ব্যাবসায়ী সঞ্জয় ভৌমিক।মাস কয়েজ আগেই তিনি ঐ পুকুরে বহু মাছের পোনা ছেড়েছিলেন।এরমধ্যেই মাছের সাইজও বেড়েছে।অভিযোগ কেউ বা কারা ঐ পুকুরের জলে বিষ মিশিয়ে দিয়েছে।ফলে ছটফট করতে করতে মাছ মারা যাচ্ছে।মরা মাছগুলি জলে ভেসে উঠেছে। সোমবার সকালে খবর পেয়েই পুকুরে ছুটে আসেন সঞ্জয়।


  পরবর্তীতে সোমবার রাতেই তিনি গাইঘাটা থানায় বিষ দিয়ে  মাছ মেরে ফেলার অভিযোগ দায়ের করেন। সঞ্জয়ের দাবি শত্রুতা করে কেউ বা কারা  পুকুরে বিষ মিশিয়ে দিয়েছে। অভিযোগের ভিত্তিতে এদিনই সকালে পুকুর পরিদর্শনে আসেন গাইঘাটা থানার পুলিশ। পুকুর মালিক রফিক আলি  বলেন  এবছর সঞ্জয়কে তিনি পুকুর লিজ দিয়েছিলেন। ধারদেনা করে সে মাছ চাষ করেছিল। বিষ দিয়ে তার মাছ মেরে ফেলা হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.