রাজ্য সরকারকে হেয় করার চক্রান্তের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ রাজ্য সরকারকে হেয় করার চক্রান্তের অভিযোগ উঠলো এবার বিজেপির বিরুদ্ধে । ধোপে টিকলো না চক্রান্তকারীদের পরিকল্পনা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা এলাকার হাড়োয়া এলাকায়। জানা গিয়েছে, রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে জাল জমির রেকর্ড জমা দেয় স্থানীয় বিজেপি ঘনিষ্ট কিছু মানুষ।
জাল জমির রেকর্ড জমা দিতে গিয়ে গ্রেফতার পাঁচ। রাজ্য সরকারকে হেয় করার জন্যই এলাকার এক প্রভাবশালী বিজেপি নেতা তাদেরকে পাঠিয়েছিল বলে অভিযুক্তরা পুলিশের জেরায় স্বীকার করেছে। ওই প্রভাবশালী বিজেপি নেতার এক আত্মীয় তার কম্পিউটারটার সেন্টার থেকে এই ধরনের জাল সার্টিফিকেট বানিয়ে দিয়েছিলো বলে বলে পুলিশের প্রাথমিক অনুমান। জাল জমিত দলিল নিয়ে রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য সুবিধা নেওয়ার চেষ্টা করছিলো বলে অভিযোগ।
অভিযোগ, বিজেপি ঘনিষ্ট পাঁচ ব্যাক্তি জাল কাগজপত্র নিয়ে দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে জমির রেকর্ড জমা দিয়ে মূলত রাজ্য সরকারের বদনাম করতে চেয়েছিলো। কিন্ত তাদের দলিল দেখে সন্দেহ হওয়ায় তাদের জেরা করতেই আসল তথ্য সামনে চলে আসে। এরপরেই হাড়োয়া থানার পুলিশে পাঁচ জনকে গ্রেফতার করে। গোটা ঘটনায় হাড়োয়া কেন্দ্রের বিধায়ক হাজী নুরুল ইসলাম জানিয়েছেন, মূলত বিজেপি চক্রান্ত করে রাজ্য সরকারের বদনাম করার লখ্য নিয়েই এই ছক সাজিয়েছিলো। তিনি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
Post a Comment