কোর্ট চত্বর থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ - The News Lion

কোর্ট চত্বর থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ

 


দি নিউজ লায়নঃ  হাওড়া কোর্ট চত্বর থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। রবিবার সকালে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রত্যক্ষদর্শীরা খবর দেন হাওড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় কোর্ট চত্বরে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মৃতের নাম শিবু দাস। বছর পঞ্চাশের শিবু দীর্ঘদিন ধরেই কোর্ট চত্বরে একাই থাকতেন। মাঝে তিনি অন্যত্র  চলে গেলেও আবার তিনি সেখানে চলে আসেন। সেই থেকে কোর্ট চত্বরেই তাঁর বসবাস। 


বিভিন্ন রকমের বয়ান অনুযায়ী পুলিশ এখনও জানতে পারেনি সে সেখানে মুহুরীর কাজ করতেন নাকি হোটেলে কাজ করতেন। বিভিন্ন মানুষ বিভিন্ন বয়ান অনুযায়ী তাঁর কাজের ব্যাপারে এখনও ধোঁয়াশায় পুলিশ। তবে এটা যে আত্মহত্যার ঘটনা সে ব্যাপারে নিশ্চিত বলে পুলিশের দাবি। এদিন সকালে কোর্ট চত্বরে একটি শেডের লোহার পাইপে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার দেহ। তার শরীরে কোনও আঘাত ছিলনা। আর্থিক কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানতে পারা গেছে। এদিন সকাল প্রায় পৌনে সাতটা নাগাদ স্থানীয় এক ব্যক্তি শিবুবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃতের আত্মীয়দের খোঁজ চালাচ্ছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.