গোর্কি সদনের সামনে গুলিবিদ্ধ ব্যবসায়ী - The News Lion

গোর্কি সদনের সামনে গুলিবিদ্ধ ব্যবসায়ী

 


দি নিউজ লায়নঃ  শ্যুটআউটের ঘটনায় চাঞ্চল্য কলকাতায়। রবিবার রাতে গোর্কি সদনের সামনে গুলিবিদ্ধ হন হাওড়ার গোলাবাড়ি এলাকার ব্যবসায়ী পঙ্কজ সিংহ। গুলি লাগে তাঁর ডান কাঁধে। ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে। ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা কিনা তদন্ত করে দেখছে পুলিশ। পঙ্কজবাবুর বাড়ি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায়। বঙ্গেশ্বর অ্যাপার্টমেন্টে থাকেন ব্যবসায়ীর পরিবার।


পরিবারের দাবি, পঙ্কজের সঙ্গে কারও সঙ্গে কোনও শত্রুতা ছিলনা। রাতের কলকাতায় শ্যুটআউটের ঘটনায় রীতিমতো হতবাক ব্যবসায়ীর পরিবারও। তাঁরাও বুঝে উঠতে পারছেন না কি কারণে পঙ্কজকে প্রাণে মারার চেষ্টা হলো। ঘটনায় প্রকাশ, রাতের ওই ঘটনায় প্রথমেই ঘিরে ফেলা হয় ব্যবসায়ীর গাড়ি। তারপর তাঁকে নেমে আসতে বলা হয়। তখনই পঙ্কজকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রাণে বেঁচে গেলেও গুলি কাঁধে লেগে বেরিয়ে যায়। ব্যবসায়ীকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে তাঁর অস্ত্রোপচার হয়। কলকাতায় তাঁদের গারমেন্টসের ব্যবসা রয়েছে। এছাড়াও ছোট ভাই প্রমোটিং এর ব্যবসায় যুক্ত। রবিবার রাতে পঙ্কজ কয়েকজন বন্ধুকে নিয়ে আরেক বন্ধুর বাড়িতে এসেছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময়ই এই ঘটনা ঘটে। সিগন্যালে দাঁড়ালে ওই ব্যবসায়ীর গাড়ি ঘিরে ফেলে কয়েকটি মোটরবাইকে আসা দুষ্কৃতিরা। সেখানেই চলে গুলি। অনুমান করা হচ্ছে ব্যবসায়িক শত্রুতার জেরেই এই ঘটনা।


 সোমবার সকালে হাওড়ার আবাসনের সামনে প্রতিবেশী শংকর ওঝা জানান, এলাকায় কারও সঙ্গে পঙ্কজের ঝামেলা ছিলনা। ভদ্রলোক হিসেবেই পরিচিত এদের পরিবার। এদিন সকালে তাঁরা জানতে পারেন ওই পরিবারের বড় ছেলে পঙ্কজের উপর গুলি চালনার ঘটনা। কেন পঙ্কজের উপর গুলি চালানো হয়েছে তা তাঁরা বুঝতে পারছেন না। তাঁর অনুমান  ব্যবসা সংক্রান্ত কারণে কারও সঙ্গে কোনো ঝামেলা থাকতে পারে। সেই কারণেও ঘটনা ঘটতে পারে। এদের পরিবারের দুই ছেলে। বড় ছেলে পঙ্কজের ফ্যান্সি মার্কেটে কাপড় জামার ব্যবসা আছে। ছোট ভাই প্রমোটিং এর ব্যবসার সঙ্গে যুক্ত। জখম পঙ্কজের পরিবারের দাবি, তাঁরা বিষয়টি সম্পর্কে প্রথমে কিছুই জানতেন না। কেন গুলি চালানো হয়েছে তাও তাঁদের জানা নেই। 


কারও উপর সন্দেহ নেই তাঁদের। পুলিশের তরফ থেকে জানা গেছে আহত যুবক পঙ্কজ গোলাবাড়ি থানা এলাকার ৮৯ নম্বর সালকিয়া স্কুল রোডের বাসিন্দা। ফ্যান্সি মার্কেটে জামা কাপড়ের দোকান রয়েছে। হাওড়ার বাসিন্দা হলেও ব্যবসা সূত্রের বেশিরভাগ দিনই তিনি কলকাতায় থাকতেন।  রবিবার রাত সাড়ে দশটা নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শেক্সপিয়ার থানা এলাকায় বাইকে করে কয়েক জন দুষ্কৃতী এসে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হচ্ছে। খুন করার উদ্দেশ্যেই পঙ্কজকে গুলি করা হতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.