মহিলাদের স্বনির্ভর করতে হাঁস-মুরগি বিতরণ - The News Lion

মহিলাদের স্বনির্ভর করতে হাঁস-মুরগি বিতরণ

 


দি নিউজ লায়নঃ  ডিমের উৎপাদন বারলে মানুষ পুষ্টিকর খাবার হিসাবে খেতে পারবেন ডিম। সেই সাথে যারা হাঁস-মুরগি পালন করবেন তারা স্বাবলম্বী হবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন সংসারের হাল ধরতে পারবেন ছেলেমেয়েদের পড়াশোনার জন্য নিজের উদ্যোগে অনেকটাই খরচ বহন করতে পারবেন সংসারের ক্ষেত্রে।


সোমবার বাংলা জুড়ে হাঁস-মুরগি বিতরণ এর সূচনা হয়েছে। এদিন কালনা কাটোয়া মহকুমা জুড়ে হাঁস-মুরগি বিতরণ হয়। পূর্বস্থলী এখ নম্বর ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক তন্ময় দাস জানালেন যে তাদের ব্লকের দোগাছিয়া এবং শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভরশীল গোষ্ঠীর মহিলাদের হাতে হাঁস-মুরগি তুলে দেয়া হয়েছে। দুটি গ্রাম পঞ্চায়েতের ৬৮ টি সেলফ এল গ্রুপ এর মহিলাদের হাতে হাঁস মুরগির বাচ্চা তুলে দেয়া হয়। প্রতিটা গ্রুপকে দেয়া হয়েছে ৫০ টি হাঁস মুরগির বাচ্চা। এই বাচ্চা বড় করে একদিকে ডিমের উৎপাদন বাড়বে অন্যদিকে ডিম বিক্রি করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। এদিন ৩৪০০টি হাঁস মুরগির বাচ্চা তুলে দেয়া হয়েছে মহিলাদের হাতে।


রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ জানিয়েছেন যে রাজ্যজুড়ে এই হাঁস-মুরগি বিতরণ এর কাজ শুরু হল এ দিন থেকে। এছাড়াও কালনা কাটোয়া প্রভৃতি ব্লগ জুড়ে হাঁস মুরগির বাচ্চা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবব্রত জানা, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক এবং প্রাণিসম্পদ দপ্তর এর কর্মদক্ষ রঞ্জিত দেবনাথ, পরিমল দেবনাথ সহ অনেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.