মল্লিকপুরে পুলিশ ক্যাম্প চালু - The News Lion

মল্লিকপুরে পুলিশ ক্যাম্প চালু

 


দি নিউজ লায়নঃ   বারুইপুরের মল্লিকপুরে পুলিশ ক্যাম্প চালু হল। অপরাধ রুখতে ও এলাকায় শান্তি বজায় রাখতে বারুইপুরের মল্লিকপুরে চালু হল পুলিশ ক্যাম্প। মঙ্গলবার এই ক্যাম্পের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিমান বন্দোপাধ্যায়, বারুইপুর পুলিশ জেলার সুপার বৈভব তিওয়ারি। ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসু, জেলা পরিষদের উপাধক্ষ্য জয়ন্ত ভদ্র, এস ডি পিও, আই সি  সহ অন্যরা।


 মল্লিকপুর পঞ্চায়েত ভবনের একতলায় এই পুলিশ ক্যাম্প করা হয়েছে। একজন এস আই সহ ৬ কনস্টেবেল এর দায়িত্বে আছেন।  এদিন অধ্যক্ষ বলেন, গত কয়েকদিন ধরে মল্লিকপুর সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছিল। এরপরেই এই এলাকার পুলিশ ক্যাম্প করার জন্য উদ্যোগ নেওয়া হয়। সাধারন মানুষকেও এলাকায় শান্তি প্রতিষ্ঠা রাখতে সহযোগিতা করতে হবে। অন্যদিকে, এদিন বারুইপুরে এক অনুষ্ঠানে অধ্যক্ষ তাঁর বিধায়ক তহবিলের বরাদ্দ অর্থে ১০টি পঞ্চায়েতকে ২ টি করে জলের ট্যাঙ্ক ও একটি ট্যাক্টর প্রদান করেন। এতে গ্রামাঞ্চলে পানীয় জলের সমস্যা অনেকটা দূর হবে বলে তিনি বলেন।    


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.