পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের কর্মী বৈঠক - The News Lion

পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের কর্মী বৈঠক

 


দি নিউজ লায়নঃ   আগামী পৌর নির্বাচনে পাখির চোখ করে শাখরা পৌরসভা এলাকার কর্মীদের নিয়ে কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো পৌরভবনে। উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা সভানেত্রী ও প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ কর। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক স্বপন গুপ্ত এবং শহর সভাপতি দেব শংকর মজুমদার সাধন বিশ্বাস দীপক চক্রবর্তী সহ অনেকে। জানা গিয়েছে পৌরসভা এলাকায় রয়েছে ২১ টি ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দখলে। বিরোধীদের কোন অস্তিত্ব এখানে নেই। 


তাই আগামী দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নক হাতিয়ার করে পৌর নির্বাচনে আরো বেশি ভোটের ব্যবধানে বিরোধীদের পরাজিত করবে তার জন্য প্রস্তুতি শুরু করে দিলো তৃণমূল কংগ্রেস। পৌর ভবনে কর্মী বৈঠকে উপস্থিত নেতৃত্ব আরো জানিয়ে দেন যে এখানে বিধানসভা বিরোধীদের দখলে থাকলেও বর্তমান ভোট হলে বিরোধীরা ধুলিস্যাৎ হয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছে। 


বর্তমানে বিজেপির লোকজন দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে কারণ মোহভঙ্গ হয়ে তৃণমূলে আসছেন জানিয়ে দিয়েছেন দলছুট কর্মীরা। সরকারের দুয়ারে সরকার কর্মসূচি এলাকার মানুষের কাছে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে এছাড়াও উন্নয়নে মানুষ খুশি তাই আগামী পৌর নির্বাচনে সবকটি আসন এবং বিরোধী ভোট একদম শূণ্য চলে আসবে এমনটাই আশা প্রকাশ করেছেন এই কর্মী বৈঠকে উপস্থিত নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.