সাত বছরের এক নাবালিকার মৃতদেহ উদ্ধার, গ্রেফতার মাসি - The News Lion

সাত বছরের এক নাবালিকার মৃতদেহ উদ্ধার, গ্রেফতার মাসি

 


দি নিউজ লায়নঃ শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ভাদুতলা জঙ্গলে এলাকার কয়েকজন মহিলা জঙ্গলের ভিতরে শুকনো কাঠ কুড়াতে যায় । তারা ওই জঙ্গলের ভিতরে গিয়ে আচমকাই দেখতে পান একটি শিশু কন্যা মৃত অবস্থায় পড়ে রয়েছে । যার ফলে তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন ।তারা জঙ্গল থেকে গ্রামে ফিরে এসে বিষয়টি গ্রামবাসীদের জানায় ।


এরপর গ্রামবাসীরা শালবনি থানার পুলিশকে বিষয়টি জানায়। ওই মৃত শিশুকন্যাটিকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।সেই সঙ্গে ওই শিশু কন্যার মৃত দেহ টি ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজও হাসপাতালের মর্গে পাঠায়। মৃত শিশু কন্যার নাম স্নেহা সিং, তার বয়স সাত বছর, তার বাড়ি শালবনি থানার ভাদুতলা সংলগ্ন কুচাকলা গ্রামে। সে তার মামাবাড়ি খড়গপুর লোকাল থানার রুপনারায়নপুর এলাকায় থাকতো বলে তার বাবা রঞ্জিত সিং জানান ।


 শুক্রবার বিকেল থেকেই ওই শিশু কন্যা নিখোঁজ ছিল বলে তার বাবা জানান। ওই শিশুকন্যাটিকে মৃত অবস্থায় উদ্ধার করার পর পুলিশ তদন্তে নামে।তার মামার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার মাসি প্রতিমা সিং কে পুলিশ গ্রেপ্তার করে। প্রতিমা সিং পুলিশের জেরায় স্বীকার করেছে সে তার বোনঝি সাত বছরের স্নেহা সিং কে খুন করেছে। কেন নিজের বোন ঝি কে সে খুন করলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ভাদুতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে মৃত শিশু কন্যার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.